সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় ছাত্র-জনতার তল্লাশি

গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় ছাত্র-জনতার তল্লাশি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা। মঙ্গলবার রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাসায় তারা অভিযান শুরু করে।
 

এর আগে, বিপুল পরিমাণ অবৈধ অর্থ লুকিয়ে রাখার তথ্য পাওয়ার পর ছাত্র-জনতা বাড়িটি ঘেরাও করে। খবর পেয়ে গুলশান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তবে, রাত ১টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাসা থেকে কাউকে আটক বা কোনো অর্থ জব্দের খবর পাওয়া যায়নি।
 

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
 

ছাত্র-জনতার প্রতিনিধি দলের সমন্বয়ক রাজিব সরদার বলেন, "আমাদের কাছে তথ্য আছে যে এই বাসায় অস্ত্র, মাদক এবং কালোটাকাসহ জুলাই গণহত্যার আসামিরা লুকিয়ে আছেন। আমরা তল্লাশি চালিয়েছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সেনাবাহিনী দোতলায় তল্লাশি চালালে আসামিদের পাওয়া যাবে।"