মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫২:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনপদ 

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনপদ 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা কুড়িগ্রামে কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। তীব্র শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলের জনজীবন। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও হতদরিদ্র মানুষ।
 

বুধবার (২২ জানুয়ারি) কুড়িগ্রাম জেলায় রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
 

এদিকে প্রচন্ড ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বয়স্করা। জেলা-উপজেলার হাসপাতালগুলোতে শীতজনীত রোগীর সংখ্যা বাড়ছে। অনেক পরিবারই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে এক কম্বল/লেপের নিচে গাদাগাদি করে রাত কাটাচ্ছে। শীতের কারণে কৃষিকাজেও স্থবিরতা নেমে এসেছে। মাঠে কাজ করতে পারছেন না কৃষকরা।
 

চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকার মহসিন আলী বলেন, শীত ও ঠান্ডা পড়েছে বেশ। চিন্তা করছি কাজে যাবো কি না, কাজ না করলে তো আবার খাওয়া জোটে না।
 

কুড়িগ্রাম সদর হাসপাতালে আসা উপজেলার মোগলবাসা ইউনিয়নের আমিনুল ইসলাম বলেন, আমার ছেলেটার কয়েক দিন থাকি জ্বর, ওষুধ খাওয়াইছি ভালো হয় না; তাই হাসপাতালে এসেছি।
 

পাঁচগাছি ইউনিয়নের স্কুলপড়ুয়া শিক্ষাথী আলামিন মিয়া বলেন, সকালে স্কুলে যেতে হয়। যে শীত ও ঠান্ডা লাগে, অনেক কষ্টে স্কুল যেতে হচ্ছে।
 

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ জানান, হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগ নিয়ে শিশু ও বয়স্করা বেশি আসছেন। ঠান্ডা তীব্রতার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা আরও বাড়বে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ারও পরামর্শ দেন এই চিকিৎসক।