সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রিজন ভ্যান থেকে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান, এক দিনের রিমান্ড

প্রিজন ভ্যান থেকে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান, এক দিনের রিমান্ড

ঢাকার আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় মাথায় পরানো হেলমেট ছুড়ে ফেলার ঘটনায় আলোচনায় এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। এ ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
 

এদিকে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।
 

এর আগে দুপুরে আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি তার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

মামলার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়। এ ঘটনায় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।
 

শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
 

আদালতে হেলমেট ছুড়ে ফেলার ঘটনা

শনিবার দুপুরে হাতকড়া পরানো অবস্থায় আখতারুজ্জামানকে একটি প্রিজন ভ্যানে করে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। পরে নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালত ভবনের দিকে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
 

প্রিজন ভ্যান থেকে নামার আগে দরজায় দাঁড়িয়ে মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমি হেলমেট মানি না। সরকারের অবৈধ অর্ডার মানি না।’ ঘটনাটির ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।