মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ করলেন আমির খসরু

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ করলেন আমির খসরু

 

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নির্বাচনের সময়সূচি ফেব্রুয়ারিতে নির্ধারণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি নেতারা।
 

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে সেখানে তাঁর সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠক করেন। বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
 

আমির খসরু বলেন, "বৈঠকে সর্বাগ্রে নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, এ খবরে সবার মাঝে স্বস্তি ও সন্তুষ্টি বিরাজ করছে। আমরা আশাবাদী, দেশের রাজনীতি দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং একটি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে। কারণ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন একটি বৈধ ও নির্বাচিত সরকারের ওপর নির্ভর করছে—হোক তা স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা।”
 

বৈঠকে শ্রমিক অধিকার, বিচার বিভাগের স্বচ্ছতা এবং সংসদীয় কার্যক্রম নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি। "বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিয়ে ইইউ সবসময়ই সোচ্চার। তাদের সঙ্গে এই বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাশাপাশি আগামীর সংসদ যেন স্বচ্ছভাবে কাজ করতে পারে, সে বিষয়েও ইইউ সহযোগিতা করতে চায়," বলেন খসরু।
 

তিনি আরও বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচিতে ইইউ অংশীদার হতে আগ্রহী। তাদের দৃষ্টিভঙ্গি ও বিএনপির রাজনৈতিক কর্মসূচির মধ্যে বিস্তর মিল রয়েছে বলেও তারা জানিয়েছেন, যা নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।”