শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৫:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ই-রিটার্নে যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান

ই-রিটার্নে যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য অন্তর্ভুক্ত করা হবে।
 

রোববার (২১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
 

চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, “আয়কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করতে আগামী বছর থেকে ই-রিটার্নে ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে। একই সঙ্গে রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় মোবাইল ও ওয়েব অ্যাপস তৈরি করা হবে।”
 

তিনি আরও বলেন, “রাজস্ব আয়ের ক্ষেত্রে তথ্যের কারচুপি এক বড় বাধা। অনলাইনে রিটার্ন জমা দিলে সরকারের আয় বৃদ্ধি পাবে এবং প্রক্রিয়াটি আরও নির্ভরযোগ্য হবে।”