সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৭:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

মনু নদীতে ভাসমান নারীর লাশ, পুলিশ বলছে মিয়ানমারের নাগরিক

মনু নদীতে ভাসমান নারীর লাশ, পুলিশ বলছে মিয়ানমারের নাগরিক

মৌলভীবাজার প্রতিনিধি:-

 

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 

পুলিশ আরও জানায়, মরদেহের সঙ্গে একটি মোবাইল ফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে পারভীন ফাতেমা নামের একজনের পরিচয় সংযুক্ত রয়েছে, যেখানে মিয়ানমারের ঠিকানা উল্লেখ করা হয়েছে।
 

ভারত থেকে প্রবাহিত মনু নদীর সীমান্ত এলাকায় মিয়ানমারের নাগরিকের মরদেহ ভেসে আসার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে, এই অঞ্চলে ভারতীয় সীমান্ত হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা একাধিকবার ঘটেছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজনকে আটক করেছিল।