সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সংশোধিত ফল প্রকাশ

প্রাথমিক সহকারী  শিক্ষক নিয়োগের সংশোধিত ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়সমুহে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের  ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।পরীক্ষায় ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।সোমবার রাত ১টা ২৩ মিনিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd-তে ফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।
 


উল্লেখ্য, ২১ এপ্রিল দুপুরে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি দেখা দেয়। ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এই দুই সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র আইআইসিটি, বুয়েটের কারিগরি টিম ইতোমধ্যে পুনঃমূল্যায়ন কাজ শুরু করেছেন।
আজ রাত ১২ ঘটিকার মধ্যে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়ন করে সংশোধিত ফল প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়। গত ২৯ মার্চ ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী এই লিখিত পরীক্ষায় অংশ নেন।

এতে বলা হয়, মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।