শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৫:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
 

বাদ মাগরিব সন্ধ্যা সোয়া ৫টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্ম উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন স্থানে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
 

তিনি আরও জানান, এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পবিত্র রজব মাস শুরু হলো।
 

উল্লেখ্য, ইসলামি শরিয়তে রজব, জিলকদ, জিলহজ ও মহররম—এই চারটি মাসকে বিশেষ মর্যাদাসম্পন্ন বা হারাম মাস হিসেবে গণ্য করা হয়। এসব মাসে যুদ্ধ-বিগ্রহ ও সহিংসতা নিষিদ্ধ বলে বিবেচিত। আরব সমাজে ঐতিহ্যগতভাবে এ সময় মানুষ যুদ্ধ ও অন্যায়-অপরাধ থেকে বিরত থেকে শান্তি ও বিশ্রামের সময় অতিবাহিত করত।
 

পবিত্র রজব মাসের ২৬ তারিখের রাত মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ রাতেই সংঘটিত হয় ঐতিহাসিক মেরাজের ঘটনা। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই মহিমান্বিত রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাত আসমান অতিক্রম করে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে প্রত্যাবর্তন করেন।