রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১০:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৩০ আগস্ট শনিবার সকাল ১১ টায় বিশ্বরোড মোড়ের হলরুমে।
 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ বিপ্লব হাসান, এবং স্বাগত বক্তব্য দেন মহাসচিব মোঃ শাহীন আকতার।
 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোঃ লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, ভাইস চেয়ারম্যান ও দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি মোঃ জমসেদ আলী, প্রচার সম্পাদক ও বিজয় বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু, নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি ইমাম হাসান জুয়েল, দৈনিক চিত্রে জেলা প্রতিনিধি এনামুল হক নাসিম, ইভিনিং নিউজ শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ বিপ্লব হাসান, এবং অর্থসচিব ও দৈনিক ডৌনেট বাংলাদেশ শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল কাশেম।
 

অনুষ্ঠানে জেলা ও উপজেলা ভিত্তিক অন্যান্য প্রিন্ট মিডিয়া সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।