মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উপযুক্ত জুতা হাঁটার জন্য

উপযুক্ত জুতা হাঁটার জন্য

সকালে হাঁটতে বের হওয়া অনেকের পছন্দের কাজ। কিন্তু সকালে বের হওয়ার পর জুতা চলনসই না হলে হাঁটতে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। স্বাস্থ্যের উপকার করতে গিয়ে অনেক সময় হাঁটার সময় ক্ষতি হয়ে যায় উপযুক্ত জুতা না কিনলে। হাঁটার জন্য উপযুক্ত জুতা বাছাই করার জন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন: 

*জুতা কেনার সময় এমন জুতা কিনুন যার পেছনভাগ কিছুটা উঁচু। এভাবে গোড়ালি আরাম পাবে। জুতার সময় তখন পায়ে ব্যথা হবে কম। 
*জুতো কেনার আগে ট্রায়াল দিতেই হয়। ট্রায়ালের সময় খেয়াল রাখুন আপনার পায়ের আঙুল সামনের দিকে সমানভাবে ছড়িয়ে দিতে পারছেন কি-না। যদি তা না হয় তাহলে জুতা পরে আরাম পাবেন না। 
*খাঁজকাটা জুতার তলা দেখে কিনুন। যেসব জুতার তলা মসৃণ সেসব পরে চলাচলে আরাম নেই। বিশেষত বৃষ্টির দিন সমস্যা দেখা দিতে পারে। 
*জুতার সোল নরম এবং একইসঙ্গে কম দুর্গন্ধ উৎপন্ন করে এমন হওয়া উচিত। জুতার সোলের উপাদান দেখে কিনুন।