রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১২:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

মাদারগঞ্জের বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওবায়দুর পুলিশের হাতে গ্রেফতার।

মাদারগঞ্জের বালিজুড়ী  ইউনিয়ন  ছাত্রলীগ সভাপতি ওবায়দুর পুলিশের হাতে গ্রেফতার।

জেলা প্রতিনিধি (জামালপুর):-
 


জামালপুরের মাদারগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান (২৬) কে জামালপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ। 


বৃহস্পতিবার বেলা ২ টায় মাদারগঞ্জ মডেল থানা থেকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠায় মডেল থানা পুলিশ। 


গ্রেফতারকৃত ওবায়দুর রহমান মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকার আঃ ছালাম এর ছেলে।  ৪ নং বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।  


থানা সূত্রে জানা গেছে ছাত্রনেতা ওবায়দুর রহমান কে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় আটক করা হয়।  যার মামলা নং-০৩, তারিখঃ ০৪/০১/২০২৫ খ্রি. ।  


এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান ছাত্রনেতা ওবায়দুর রহমান কে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।