রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

নেত্রকোনায় জমি বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা, নিহত ২

নেত্রকোনায় জমি বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা, নিহত ২

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের ঝামাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা দুজাহান মিয়া (৪৮) এবং একই গ্রামের নূর মোহাম্মদ (৩০) নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আশরাফ মিয়া।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ঝামাটি গ্রামের আমজাদ, দুজাহান মিয়ার কাছ থেকে জমি বিক্রির নামে ৫ লাখ টাকা নেন। কিন্তু জমি বুঝিয়ে না দেওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে দুজাহানকে কুপিয়ে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

এরপর রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থল ঘুরে যাওয়ার কিছুক্ষণ পর রাত ১০টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে আমজাদের পক্ষের নূর মোহাম্মদ ঘটনাস্থলেই নিহত হন। আহত আশরাফ মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

খবর পেয়ে পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 

নেত্রকোনা সদর থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ জানান, জমি বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের দুইজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।