শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩২:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এবং ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

 

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিতদের পাশাপাশি ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

প্রধান শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহাম্মেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক তাজুল ইসলাম, কাজিয়াতল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিরা।

 

বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়ম মেনে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও নৈতিকতার বিকাশ ঘটে। জয়-পরাজয়কে সমানভাবে গ্রহণ করার মানসিকতা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার শিক্ষা খেলাধুলার মাধ্যমেই অর্জন সম্ভব। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তারা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩৫টি ইভেন্টে অংশগ্রহণ করে।