মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৭:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আদিয়ালা কারাগারে ইমরান খানকে স্থানান্তরের নির্দেশ

আদিয়ালা কারাগারে ইমরান খানকে স্থানান্তরের নির্দেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। ২৫ সেপ্টেম্বর সোমবার এ আদেশ দেন আদালত। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, পিটিআই প্রধানকে কারাগারের সুবিধা প্রদান সংক্রান্ত একটি আবেদনের শুনানির সময় আদালতের পক্ষ থেকে এমন আদেশ আসে। বলা হয়, ইসলামাবাদে মামলা দায়ের করা একজন বন্দীর বিচারের কার্যক্রম ওই কারাগারেই পরিচালিত হওয়া উচিত। শুনানির সময়, ইমরান খানের আইনজীবী অ্যাডভোকেট শের আফজাল মারওয়াত একটি ব্যায়াম মেশিনের সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।


এদিকে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার মনে করেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানকে বাদ দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।


পাকিস্তানি সংবাদমাধ্যম জিও জানিয়েছে, তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর বাইরে আরও শতাধিক মামলা ঝুলছে তার বিরুদ্ধে। বর্তমানে ইসলামাবাদের অ্যাটকো কারাগারে বন্দি আছেন তিনি। এ অবস্থায় তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসছে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইমরান খান বা তার দলের শত শত সদস্যকে ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে, যারা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেআইনি কার্যকলাপে জড়িত থাকার কারণে কারাগারে বন্দী।’