সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:২৬:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহী প্রতিনিধি:-

 

পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। রোববার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি শুরু হয়।
 

তাদের প্রধান দাবিগুলো হল: ১. বিএমডিসির বিরুদ্ধে করা রিটটি প্রত্যাহার করা হোক এবং বিএমডিসির রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দেওয়া হোক। ২. ম্যাটস শিক্ষার্থীদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করা হোক। ৩. স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট মোকাবিলায় দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করা হোক। ৪. আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হোক। ৫. প্রতি বছর ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখা হোক। ৬. ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছর করা হোক। ৭. সব ম্যাটস ও মানহীন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করা হোক এবং ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ প্রদান করা হোক। ৮. ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিক্সে প্রবেশ দিয়ে ম্যাটস বন্ধ করা হোক এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করা হোক।
 

ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
 

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মিড লেভেলের চিকিৎসকরাও। আজ দুপুরে তারা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ঘেরাও করে রাখেন।