রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০০:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

তৃতীয় টার্মিনাল চালুর সঙ্গে সঙ্গেই গ্রাউন্ড হ্যান্ডলিং শুরু করবে বিমান

তৃতীয় টার্মিনাল চালুর সঙ্গে সঙ্গেই গ্রাউন্ড হ্যান্ডলিং শুরু করবে বিমান

ঢাকা প্রেস নিউজ

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর দিন থেকেই গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে বিমান ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী।
 

গতকাল বুধবার বিমানবন্দর এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএসই বিভাগের আয়োজিত ‘নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, সরকার পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য বিমানের অধীনে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দক্ষ জনবল ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে বিমান এই সেবা আন্তর্জাতিক মানে পরিচালনা করতে সক্ষম হবে।
 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি বলেন, জাইকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা নিয়ে কিছুটা সন্দিহান। তাদের প্রশ্ন, বিমান আন্তর্জাতিক মানের সেবা দিতে প্রস্তুত কি না এবং যথাযথ জনবল ও প্রয়োজনীয় ইকুইপমেন্ট রয়েছে কি না। তবে তিনি আশাবাদ প্রকাশ করেন যে, বিমান সম্প্রতি যে সব আধুনিক ইকুইপমেন্ট আমদানি করেছে, তা ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
 

অনুষ্ঠানে বিমান কর্মকর্তারা জানান, তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করার জন্য বিমান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে গত এক বছরে ৩৫ কোটি টাকা ব্যয়ে ৪৩টি নতুন ইকুইপমেন্ট সংযোজন করা হয়েছে। বুধবার যুক্ত হচ্ছে আরও ৩২টি ইকুইপমেন্ট, যার মোট মূল্য ৫৪ কোটি টাকা। এছাড়া আগামী ছয় মাসের মধ্যে আরও ৩৪টি নতুন ইকুইপমেন্ট বিমানের বহরে যুক্ত হবে, যা গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা আরও বৃদ্ধি করবে।
 

অনুষ্ঠানে বিমানের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান, গ্রাহকসেবা পরিচালক মো. রাশেদুল করিমসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।