বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

আগামী ১২ মে অনুষ্ঠেয় সংরক্ষিত নারী আসন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)|

আজ (বুধবার) বেলা সোয়া ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ|

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল এবং মনোনয়নপত্র দাখিলের স্থান নির্বাচন কমিশনের সচিবালয় ভবনে| রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের সময় আগামী ২২ ও ২৩ এপ্রিল|

ইসি সচিব আরও জানান, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল আবেদনের জন্য ২৬ এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে| কেউ যদি কারও বিরুদ্ধে আপিল করেন তাহলে তা ২৭ ও ২৮ এপ্রিল তারিখে নিষ্পত্তি করা হবে|

তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৯ এপ্রিল| আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল|

ইসি সচিব জানান, আসন বন্টনে বিএনপি জোট ৩৬ টি, জামায়াতে ইসলাম জোট ১৩ টি এবং ¯^তন্ত্ররা মিলে পাবে একটি আসন|

ইসি সচিব জানান, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে নির্বাচন ব্যবস্থাপনা দুই অনুভাগের দায়িত্বে আছেন রিটার্নিং অফিসার মইনুদ্দিন খান এবং নির্বাচন পরিচালনা অধি শাখার দায়িত্বে রয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন|

এছাড়া আরও চারজন পোলিং অফিসারকে এই দায়িত্বে নিয়োজিত করেছে নির্বাচন কমিশন|

তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে|

এর আগে, গত ৬ মে নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়| সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা আজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়|