মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাফিয়া সরকার বেনজির-আজিজদের তৈরি করেছে: সালাউদ্দিন টুকু

মাফিয়া সরকার বেনজির-আজিজদের তৈরি করেছে: সালাউদ্দিন টুকু

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাফিয়া সরকার বেনজির-আজিজদের তৈরি করেছে। সরকারের নিচ থেকে ওপর মহল পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত। তারা জনগণের রক্ত ঘামের অর্থ লোপাট করে অবৈধভাবে বিত্ত বৈভাবের মালিক হয়েছে। দেশের সমগ্র জনগণ প্রতিনিয়ত মাফিয়াদের নির্যাতনের শিকার হচ্ছেন। একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ তাদের নির্যাতনের বাইরে নন।

 

মঙ্গলবার (১১ জুন) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা যুবদল আয়োজিত কারা নির্যাতিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় টুকু বলেন, চোর-ডাকাতরা জনগণের অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছে, এদের বিচার দেশের মাটিতেই হবে। কেবল সময়ের অপেক্ষামাত্র। তিনি আরও বলেন, গত ৭ জানুয়ারি ফুফাতো ও খালাতো ভাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই অবৈধ ডামি নির্বাচন জনগণ তারেক রহমারেন ডাকে প্রত্যাখ্যান করে। কার্যত্র সেইদিন রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিজয় অর্জিত হয়। এখন জনগণ চূড়ান্ত বিজয়ের অপেক্ষায়। 

 

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুজ্জামান লিটন, নাজমুল হুদা চৌধুরী সাগর, যুগ্ম-সম্পাদক আবদুল জব্বার খান, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আলমগীর হোসেন সোহান, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইবাদুল হল রুবায়েত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি,  সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, মাজেদুল ইসলাম রুম্মন, মহিউদ্দিন রাজু, আশরাফুল কবির সুমন, শাহজাহান রনি, কামরুল ইসলাম, পলাশ হোসেন প্রমুখ।  সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু গত ২৮ অক্টোবরের পর থেকে কারাবরণ কারা নির্যাতিত জেলা যুবদলের অধীনস্থ ১৬টি ইউনিটের তিন শতাধিক নেতাকর্মীর গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেন।