সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

থানার সামনে নেচে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী জামিনে মুক্ত

থানার সামনে নেচে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী জামিনে মুক্ত

নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রাম থানা ফটকের সামনে নাচ-গানে টিকটক ভিডিও ধারণ করে ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেত্রী শিউলী বেগমকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। আজ, মঙ্গলবার, বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তোহিদুর রহমান সুমন শুনানি শেষে তাঁকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া।
 

শিউলী বেগম বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। গত রোববার দুপুরে বড়াইগ্রাম থানা ফটকে প্রকাশ্যে টিকটক ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলস্বরূপ, গত সোমবার রাতে বড়াইগ্রাম পৌরসভার উত্তরপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
 

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছিল। বিষয়টি জানার পর শিউলী বেগমকে আটক করা হয়। পরে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতে সোপর্দ করা হয়।