বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাঁচানো গেল না সীতাকুণ্ডের গলাকাটা সেই শিশুটিকে

বাঁচানো গেল না সীতাকুণ্ডের গলাকাটা সেই শিশুটিকে

স্টাফ রিপোর্টার:

 

চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে বর্বরোচিত হামলার শিকার শিশু ইরা (৭) আর নেই। দীর্ঘ প্রায় ৪৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৪টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

 

গত রবিবার দুপুরে সীতাকুণ্ড ইকোপার্কের গহীন জঙ্গল থেকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করেন স্থানীয় কয়েকজন যুবক। উদ্ধারের সময় তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন।

 

দ্রুত তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার শিশুটির শরীরে দুই দফা জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের পর চিকিৎসকরা আশার আলো দেখলেও গভীর রাতে পরিস্থিতি পাল্টে যায়।

 

হঠাৎ শ্বাসনালীতে প্রচণ্ড সমস্যা দেখা দিলে ইরার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

 

ভাস্তির মৃত্যুতে ভেঙে পড়েছেন চাচা রমিজ আলী।

 

কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘আমার নিষ্পাপ মা-টাকে আমরা বাঁচাতে পারলাম না। এখন কে আমাকে চাচ্চু বলে ডাকবে? যারা আমার ভাতিজিকে এমন নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলেছে, আমি তাদের ফাঁসি চাই।’

 

এই ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও সুশীল সমাজ অবিলম্বে এই পৈশাচিক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।