সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৫:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ৭৬ হাজারেরও বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ৭৬ হাজারেরও বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

ঢাকা প্রেসঃ
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে প্রকাশিত ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের প্রেক্ষাপটে, মোট ৭৬,৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে শিক্ষার্থীরা। আবেদনকারীদের মধ্যে, গণিত এবং ইংরেজি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন সবচেয়ে বেশি।

 

পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সময়সীমা ছিল ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত।
পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১২ জুন প্রকাশিত হবে।
বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, উচ্চতর গণিত, সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ফিন্যান্স ও ব্যাংকিং, হিন্দু ধর্ম, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, কৃষি শিক্ষা, পৌরনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সবচেয়ে বেশি পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বলেছেন, "পুনঃনিরীক্ষণের মাধ্যমে নম্বর যোগ বা বিয়োগের ক্ষেত্রে ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করে নতুন ফলাফল প্রকাশ করা হবে।"