বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৪:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান ২০৪০ নিয়ে অংশীজন সভা অনুষ্ঠিত

পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান ২০৪০ নিয়ে অংশীজন সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:


পিরোজপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে ‘Highway Master Plan (HMP)-2040’ বাস্তবায়ন নিয়ে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, এই দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা পিরোজপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে জনদুর্ভোগ কমাতে অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। অসমাপ্ত সড়ক ও সেতু নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার মহাসড়ক উন্নয়ন, সম্প্রসারণ এবং ২০৪০ সালের মধ্যে একটি টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা উপস্থাপন করা হয়।

বক্তারা জানান, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে পিরোজপুরের সঙ্গে দেশের অন্যান্য জেলার যোগাযোগ আরও সহজ হবে, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতকে এগিয়ে নেবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু।