রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০১:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বঙ্গোপসাগরে চারদিন ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

বঙ্গোপসাগরে চারদিন ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:-

 

বঙ্গোপসাগরে চারদিন ধরে ভাসমান ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সুন্দরবনের দুবলার চর এলাকায় একটি ফিশিং ট্রলার ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়লে, কোস্ট গার্ড তাদের উদ্ধার করে।
 

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে, কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করে।
 

‘এমভি মা বাবার দোয়া’ নামের ফিশিং ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের দুবলারচরের আলোরকোল থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল পশ্চিমে ভাসছিল। খবর পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের আউটপোস্ট দুবলা থেকে চার সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ট্রলারটির অবস্থান শনাক্ত করে এবং বৃহস্পতিবার সকালে ১৩ জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।
 

উদ্ধারের পর ট্রলারসহ জেলেদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসা হয়। জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করেছিল এই ট্রলারটি। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তারা চারদিন ধরে সাগরে ভাসছিলেন এবং খাবার ও পানির অভাবে ভুগছিলেন।