সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২২:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুষ্টিয়ার মিরপুরে নিজ বাড়িতে ফ্যানে ঝুলছিল পুলিশ সদস্য রকিবুল ইসলাম

কুষ্টিয়ার মিরপুরে নিজ বাড়িতে ফ্যানে ঝুলছিল পুলিশ সদস্য রকিবুল ইসলাম

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:

 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকায় বুধবার সকালে পুলিশ সদস্য রকিবুল ইসলাম (২৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রকিবুল ইসলামের বাড়ি মিরপুরে, তিনি সামসুল ইসলামের ছেলে। ৫২তম পুলিশ কনস্টেবল ব্যাচের সদস্য রকিবুল ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, রকিবুল ইসলাম সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি হাতমুখ ধুয়ে রুমে ফিরে যান। এরপর দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
 

প্রাথমিক তদন্তে জানা গেছে, রকিবুলের স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারণে তিনি বর্তমানে বাবার বাড়িতে আছেন। এছাড়া, রকিবুল আর্থিক ঋণের চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করছে তার পরিবার।
 

ওসি মোমিনুল ইসলাম আরও জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।