সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯ বিদেশিসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯ বিদেশিসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুঁজিবাজারে একটি কোম্পানিকে তালিকাভুক্ত করার লক্ষ্যে ভুয়া নথি দাখিল করে ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯ বিদেশি নাগরিকসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
 

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশের নাগরিক ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুকও রয়েছেন।
 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
 

নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিদেশিরা হলেন— সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, মিসেস শিয়াও লিউ ই চি, ম্যাডাম চুক কোয়ান, ম্যাডাম শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, ম্যাডাম হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে এবং মিস্টার সুং ওয়ে মিন।
 

দুদকের আবেদনে বলা হয়েছে, ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক বিদেশি কোম্পানি ‘রিং শাইন টেক্সটাইল লিমিটেড (ডিইপিজেড)’-এর কর্মরত মূলধন না থাকা সত্ত্বেও ভুয়া শেয়ারহোল্ডার ও কাগজপত্র তৈরি করে কোম্পানিটিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করেন। এভাবে আইপিওর মাধ্যমে ২৭৫ কোটি টাকার সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটানো হয়।
 

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আব্দুল কাদের ফারুক কোম্পানিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন, যার মাধ্যমে জালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থের ৪০ থেকে ৬০ শতাংশ গ্রহণের চুক্তি করা হয়।
 

অভিযোগটি বর্তমানে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে অনুসন্ধানাধীন রয়েছে।
 

এদিন দুদকের অনুসন্ধানকারীর আবেদনের ভিত্তিতে আদালত আব্দুল কাদের ফারুকসহ বিদেশি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালক মিলিয়ে মোট ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।