বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৫:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •

টেকনাফে পাহাড় থেকে ১৭ বনকর্মী অপহৃত

টেকনাফে পাহাড় থেকে ১৭ বনকর্মী অপহৃত

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড় থেকে ১৭ জন বনকর্মীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে জানা গেছে।
 

এই ঘটনা ঘটেছে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে, টেকনাফের জাদিমুড়ার পশ্চিম অংশে।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

অপহৃতদের মধ্যে রয়েছেন: আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), ও রফিক (৩৩)।
 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, অপহৃত বনবিভাগের কর্মীদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করছে।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন আরও বলেন, বনবিভাগের অধীনে থাকা বনকর্মীরা সকালে কাজ করতে পাহাড়ে গিয়েছিল, এ সময় তাদের কিছু ব্যক্তি ধরে নিয়ে যায়। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।