সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদরাসা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর এই হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
 

বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।
 

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে “Result Corner”-এ গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরাও একই ওয়েবসাইট বা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। এছাড়া মোবাইলে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো গণমাধ্যম অফিস থেকে সরাসরি ফলাফল দেওয়া হবে না।
 

ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, শুধুমাত্র অনলাইনে। আবেদন করতে হবে ওয়েবসাইট https://rescrutinu.eduboardresult.gov.bd-এর মাধ্যমে। বিস্তারিত নির্দেশনা বোর্ডের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।
 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কিছু স্থগিত পরীক্ষা পরবর্তী সময়ে সম্পন্ন হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়।
 

এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন—এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ফলে ফলাফলের অপেক্ষায় ছিলেন প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।
 

বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:

  • ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২৪১ জন

  • রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন

  • কুমিল্লা বোর্ডে ১ লাখ ১ হাজার ৭৫০ জন

  • যশোর বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন

  • চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৫ হাজার ১৩৫ জন

  • বরিশাল বোর্ডে ৬১ হাজার ২৫ জন

  • সিলেট বোর্ডে ৬৯ হাজার ৬৮৩ জন

  • দিনাজপুর বোর্ডে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন

  • ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন
     

এছাড়া, মাদরাসা বোর্ডের (আলিম) পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৯ হাজার ৬১১ জন।
 

দেশের সব বোর্ডের ফলাফল একযোগে আজ সকালেই প্রকাশ করা হয়।