সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাবেক আইজি বেনজীর আহমেদের স্ত্রী ও কন্যার আয়কর নথি জব্দের আদেশ

সাবেক আইজি বেনজীর আহমেদের স্ত্রী ও কন্যার আয়কর নথি জব্দের আদেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা এবং কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
 

বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা দুটি পৃথক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে এ তথ্য নিশ্চিত করেন।
 

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয় বহির্ভূত উপায়ে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট আয়কর নথি জব্দ করা অত্যন্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: বাসস!