মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫২:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

ঢাকা প্রেস
জহিরুল ইসলাম লিটন,বিশেষ প্রতিনিধি (ভোলা):-


 

ভোলার মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এই ঘটনায় মো. দুলাল মাঝি (৪০) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলার ইলিশা নৌ থানার ওসি মো. শাহীন উদ্দিন।
 

নিখোঁজ দুলাল মাঝি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।
 

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, বিকেলে দুলাল মাঝি ভোলার খাল মৎস্য ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার জন্য নৌকা নিয়ে যান। সন্ধ্যার কিছু পরে তিনি নৌকাটি নিয়ে তীরে ফিরছিলেন। তখন অন্ধকারে একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়, ফলে দুলাল মাঝি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
 

ওসি মো. শাহীন উদ্দিন বলেন, "খবর পেয়ে নৌ পুলিশ ও কোস্টগার্ড নিখোঁজ জেলেকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি বাল্কহেডটি আটক করার চেষ্টাও চলছে।"