রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:০৭:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):- 



অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিবাদ্য বিষয়ক সামনে রেখে রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও মহিলাদের আত্নকর্মসংস্হানের জন্য ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 

চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত



উপজেলা নিবার্হী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান, চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ সরকারী দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন এনজিও প্রতিনিধি নারী সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে ১১ জন মহিলা সমিতির সদস্যদের মাঝে আত্নকর্ম সংস্হনের জন্য ক্ষুদ্রঋণের চেক প্রদান করেন ইউএনও ।