রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

রায়পুরায় মাদক বিরোধী অভিযানে দুইজনের জরিমানাসহ কারাদন্ড

রায়পুরায় মাদক বিরোধী অভিযানে দুইজনের জরিমানাসহ কারাদন্ড

সাদ্দাম উদ্দিন রাজ (নরসিংদী জেলা প্রতিনিধি):-


 

নরসিংদীর রায়পুরায় এক মাদক ব্যবসায়ীকে ৬ মাস ও মাদকসেবীকে ২ মাসের কারাদন্ড প্রদান করছে মোবাইল কোর্ট।
 

মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে রায়পুরা উপজেলার রাজনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় কালা মিয়া (৪০) নামক একজন মাদক সেবিকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয় এবং রুওশানা (৬০) নামে একজন মাদক ব্যবসায়ী মহিলাকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
 

মাদকসেবি কালা মিয়াকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং মাদক ব্যবসায়ী রুওশানাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 

গ্রেপ্তারকৃত দুই আসামীকে সাজা পরোয়ানা মূলে জেলে প্রেরণ করা হয়েছে।
 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোফাজ্জল হোসেন ও তার টিম অভিযানে সার্বিক সহায়তা করেন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
 

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।