মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কীভাবে বুঝবেন বাইকের ইঞ্জিন অয়েল বদলের সময় হয়েছে

কীভাবে বুঝবেন বাইকের ইঞ্জিন অয়েল বদলের সময় হয়েছে

যাতায়াতের জনপ্রিয় মাধ্যম মোটরসাইকেল। অল্প সময়ে চট করে গন্তব্যে পৌঁছুতে মোটরসাইকেলের জুড়ি মেলা ভার। তবে বিপুল সংখ্যক মানুষ এটি ব্যবহার করলেও বাইক সম্পর্কে অনেক বিষয়েই অজ্ঞ থাকেন তারা। 

বাইকের মেইন্টেন্যান্সের ক্ষেত্রে ইঞ্জিন অয়েল বা মবিল বদলানো অত্যন্ত জরুরি কাজের একটি। তবে অনেকেই সঠিক সময়ে মবিল বদলাতে পারেন না। ফলে তারা আরো বড় সমস্যায় পড়েন। বাইকের মবিল বদলানোর মাধ্যমে ইঞ্জিনের দীর্ঘস্থায়ীত্ব বাড়ে। অনেকে বোঝেন না বলে ইঞ্জিনের ক্ষতি করেন এবং মাইলেজ পান না। মূলত কয়েকটি উপায়ে বুঝে নেওয়া যায় মবিল বদলের সময় হয়েছে কিনা। চলুন জেনে নেই: 

বাইকের ইঞ্জিনে শব্দ শুনুন
মবিল পুরোনো হলেই ইঞ্জিনে ঘটঘট বা স্বাভাবিক শব্দের বদল ঘটে। আপনার বাইকে ইঞ্জিনের শব্দ যদি স্বাভাবিক না হয় তাহলে মবিল বদলানোর সময় হতে পারে। 

ইঞ্জিন অয়েল কালো কি-না
ইঞ্জিন অয়েলের রঙ কালো হলে বদলাতেই হবে। সেটা বুঝবেন কিভাবে? ডিপস্টিক দিয়ে পরীক্ষা করুন তাহলেই বুঝবেন। 


ইন্ডিকেটর
অনেক মডার্ন বাইকে ইন্ডিকেটর থাকে। সে ইন্ডিকেটরে যদি মবিল বদলানোর পরামর্শ দেয় তাহলে বেশি অবহেলা না করাই ভালো। 

ইঞ্জিন অয়েল যাচাই
ইঞ্জিন অয়েল লেভেল অথবা ডিপস্টিক অয়েল লেভেল যাচাই করতে পারেন। খেয়াল রাখবেন একটি মোটামুটি লেভেল থেকে কমে যেন না যায়। যদি দেখেন লেভেল কম তাহলে ইঞ্জিন অয়েল বদলে নিন।