রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলভার এবং ১০ রাউন্ড গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
 

শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. রকিবুল হাসান ফ্রান্স (৩৫), মো. রিয়াজুল ইসলাম (৩৫), মো. কামরুজ্জামান ওরফে নাইম (২৭), মো. আলম (৩৩), মো. আল-আমিন (৩০) এবং মো. নয়ন (৩২)।
 

র‍্যাবের তথ্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর নিউইয়র্ক ম্যাজিক টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আসামিদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ অন্যান্য অপরাধের তথ্য রয়েছে।
 

র‍্যাব-২ আরও জানিয়েছে, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সহযোগীদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলমান রয়েছে।