বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:০২:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। নির্বাচনি অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতের কাছে ফলাফল পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।

 

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

 

ঢাকা–১৩ আসনে নির্বাচনে জয়ী হন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী তিনি মোট ৮৮ হাজার ৩৮৭ ভোট পান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট। ফলে দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৩২০।

 

মামুনুল হকের দাবি, নির্বাচনে প্রায় ২ হাজার ৩০০ ভোট বাতিল করা হয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে তার পক্ষে পড়েছিল। এ অভিযোগ তুলে গতকাল গভীর রাতে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। তবে রিটার্নিং কর্মকর্তা তাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আকারে জমা দেওয়ার পরামর্শ দেন।