রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৬:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

বন্দর-ইপিজেডস্থ ৩৮ নং ওয়ার্ডের রেললাইন সড়ক উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতির অভিযোগ..!

বন্দর-ইপিজেডস্থ ৩৮ নং ওয়ার্ডের রেললাইন সড়ক উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতির অভিযোগ..!

হোসেল বাবলা (চট্টগ্রাম):-
 

নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড কলসী দীঘির পশ্চিম দিকে দীর্ঘ রেললাইন উপড়ে দিয়ে ভয়ে যাওয়া বন্দর -ইপিজেডস্থ ৩৮ নং ওয়ার্ডের রেললাইন সড়ক উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতির অভিযোগ উঠেছে।


বিগত ২/৩ মাস আগে শুরু এই সংযোগ সড়ক সংস্কার ও উন্নয়ন কাজের অগ্রগতি মাত্র ২০/৩০ শতাংশ সম্পন্ন হয়েছে।

 

আজ সোমবার দুপুরে সরজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে। এই কাজটি কোন ঠিকাদার করছে তাও ভুক্তভোগীদের কেউ জানেনা বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

 
নির্মাণ কাজের আংশিক স্থানে ইট,বালি‌ও কংকর এলোমেলো ভাবে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে!


আর ঢালায় কাজে নিম্নমানের সিমেন্ট -রড ব্যবহার এবং ড্রেন ও নালার নোংরা পানি দিয়ে সিমেন্ট বালুর মিশ্রণ তৈরি করে তা সড়ক, নালার ইট গাতনি দিচ্ছে!

 

এই চরম অনিয়ম ও অবহেলার কারণে উন্নয়ন কাজের ব্যাপকভাবে ব্যাঘাত ঘটে যেতে পারে বলে ভুক্তভোগীদের অভিযোগ। 
 

উক্ত এলাকার সচেতন নাগরিকদের দাবি সংযোগ সড়ক নির্মাণ করে দ্রুত চালুর উদ্যোগ না নিলে বন্দর ইপিজেড এলাকার যানযট আরো তীব্রতর হবে । 


একই সঙ্গে জনস্বার্থে এই এলাকার সংযোগ সড়ক গুলো দিয়ে মেরামত করে জন-জীবনের স্বস্তি দানের বিশেষ অনুরোধ জানান।