মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চুল কালার করলে কি দ্রুত পেকে যায় ?

চুল কালার করলে কি দ্রুত পেকে যায় ?

অল্প বয়সে চুল পেকে যাওয়া অস্বাভাবিক নয়। অনেকেরই চুল অসময়ে পাকে। এক্ষেত্রে অনেকে চুলে রঙ ব্যবহার করাকে দায়ী করেন। কমদামী ও ক্ষতিকর রাসায়নিক-যুক্ত রঙ ব্যবহারে ক্ষতি হতেই পারে। কিন্তু চুলে রঙ করলেই তা পাকে এমন একটি অস্বাভাবিক ধারণা অনেকের মধ্যেই আছে। বিষয়টি নিয়ে সম্প্রতি হিন্দুস্তান টাইমস বেশকিছু চমৎকার তথ্য দিয়েছে।

বিশেষজ্ঞদের অভিমত, ফলিকল থেকে চুলে পাক ধরে। বয়স এখানে একটি কারণ। আবার অনেকের জিনগত সমস্যার কারণেও এমনটি হতে পারে। অর্থাৎ ফলিকলে বিরূপ প্রভাব আমাদের চুল পাকানোর জন্য যথেষ্ট। কিন্তু চুলে রঙ করা হলে রঙ সচরাচর চুলের ওপরের স্তরে থাকে। এই রঙ ফলিকল পর্যন্ত পৌঁছায় না। তাই চুলে রঙ করা হলেও স্বাভাবিকভাবে চুল পাকতে পারে।

এক্ষেত্রে রঙ দিতে আপনার কোনো বাধা নেই। বরং ফলিকল কিভাবে ভালো রাখা যায় এ ব্যাপারে আপনাকে ভাবতে হবে। সবচেয়ে ভালো হয় রাসায়নিক উপাদান নেই এমন রঙ ব্যবহার করা। বাজারে অনেক ধরনের রঙ আছে। এসব রঙের উপাদানগুলো দেখুন। এসব উপাদানের প্রভাব কেমন তাও দেখে নিতে হবে। আজকাল সবাই চুলের বিষয়ে সচেতন হচ্ছে। আপনাকেও হতে হবে।