সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

গাইবান্ধার পলাশবাড়ীতে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্রদলের কমিটি গঠন

গাইবান্ধার পলাশবাড়ীতে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্রদলের কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি:-



বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের "প্রাথমিক সদস্য ফরম বিতরণ" কর্মসূচি শুরু হয়।

 

এরই ধারাবাহিকতায়, গতকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ, ফকিরেরহাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ও বাসুদেবপুর চন্দ্রকিশোর হাই স্কুল ও কলেজে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের উপস্থিতিতে সদস্য ফরম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
 

 এরপর সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রদল কমিটি গঠন করা হয়।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হুসাইন মুরসালিন। এছাড়া, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ শাকিল, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক বাপ্পীসহ জেলা ও উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ, পলাশবাড়ী পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
 

এই কর্মসূচির মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংহত করার প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্রদল নেতৃবৃন্দ।