বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৫:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •

মুরাদনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

মুরাদনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ

 

 

রবিবার  (২৯ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার মুরাদনগর উপজেলা ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামি উদ্যোগে উপজেলা কোম্পানীগঞ্জ দারুন নাজাত মডেল মাদরাসা শীতবস্ত্র(কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামি আমির আনম ইলিয়াস হোসাইন।

 

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মানুষের দুঃখে-দুর্দশায়, দুর্যোগে মানবিক সহযোগিতা পৌঁছে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামি সব সময় বদ্ধপরিকর। তাই আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে আপনাদের খেদমত করার সুযোগ করে দিতে, দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে নবীপুর পশ্চিম ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুকবুল হোসাইন সঞ্চালনায় নবীপুর পশ্চিম ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা  সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসাইন, শূরা সদস্য সাদেকুল ইসলাম।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ইউনিট শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, ১ নং ওয়ার্ডে সভাপতি মাওলানা জসিম উদ্দিন ও ৫নং ওয়ার্ডে সভাপতি মাওলানা তাজুল ইসলাম প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে আগত শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র( কম্বল) উপহার প্রদান করা হয়।