শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালীর নতুন কার্যকরী কমিটি গঠন

হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালীর নতুন কার্যকরী কমিটি গঠন

আজিজুর রহমান, নোয়াখালী:

 

নোয়াখালীর অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালী-এর ২০২৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য এবং দীর্ঘদিনের ধারাবাহিক সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের আলোকে এ কমিটি ঘোষণা করা হয়।
 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আকাশ চন্দ্র মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম রাসেল।
 

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি: ফুয়াদ আল মাহমুদ,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: তামিম উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক: মো. রাজিব উদ্দিন,
সম্পাদক: জেরিন আক্তার,
দপ্তর সম্পাদক: মোহাম্মদ ফরিদ উদ্দিন।

 

নবনির্বাচিত নেতৃত্বের অধীনে সংগঠনটি আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা, মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সুসংগঠিত ও গতিশীল ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
 

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালী প্রতিষ্ঠালগ্ন থেকেই রক্তদান কর্মসূচি, হাতিয়া থেকে আগত শিক্ষার্থীদের ভর্তি, হোস্টেল ও মেস সংক্রান্ত সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, সেমিনার, বিতর্ক এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি আস্থাশীল স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।
 

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ প্রতিক্রিয়ায় জানান, সংগঠনের উপর অর্পিত দায়িত্ব তারা নিষ্ঠা, সততা ও স্বচ্ছতার সঙ্গে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত সহযোগিতায় হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালীকে শিক্ষার্থীবান্ধব, মানবিক ও আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আরও এগিয়ে নেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য।