মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তীব্র গরমে স্বস্তি পেতে করনীয়

তীব্র গরমে স্বস্তি পেতে করনীয়

একে লোডশেডিং তায় গরম। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার। এই গরমে স্বস্তি পাওয়ার উপায় কম। কিন্তু শরীরে বাড়তি চাপ এড়াতে আর একটু ভালো থাকতে যা করবেন: 


*প্রচণ্ড গরমে একেবারে ঠাণ্ডা পানি সরাসরি না খেয়ে মিশিয়ে খান। কারণ অতিরিক্ত ঠাণ্ডা পানি শরীরে খারাপ প্রভাব ফেলে। 
*গরমে চা-কফি বা কোল্ড-ড্রিংক একেবারে এড়িয়ে চলুন। বরং যেসব পানীয় আপনার পানিশূণ্যতা দূর করবে সেগুলো পান করুন। 
*মুখরোচক হলেও ভাজাভুজি খাওয়া বাদ দিন। বিশেষত সন্ধ্যার পর। 
*প্রচণ্ড গরমে অনেকে ক্রাশ ডায়েট করেন। এমনটা করলে শরীরের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। পরিবেশের অবস্থা বিবেচনায় একটু সংযত হোন। 
*গরম ফল ধুয়ে খাওয়ার চেষ্টা করুন। কাটা ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। 
*নিয়ম করে লেবুর শরবত, ঘোল কিংবা ডাবের পানি পান করুন। এসব পান করলে আপনার উপকারে আসবে। 
*যারা ওরস্যালাইন পান করেন তারা অবশ্যই আধা লিটার পানিতে মিশিয়ে নেবেন। ওরস্যালাইনের ইলেক্ট্রোলাইট শরীরে কার্যকর হওয়ার জন্য ছোট এই বিষয়টি মাথায় রাখা জরুরি। 
*সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যবর্তী সময়ে কাজ না থাকলে বেরনা হওয়াই ভালো। বের হলেও সানস্ক্রিন, সানগ্লাস আর ছাতা নিয়ে বের হবেন।