সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২২:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

গরু-মহিষের জন্য দূর্ঘটনা বীমা, মারা গেলে মিলবে ক্ষতিপূরণ

গরু-মহিষের জন্য দূর্ঘটনা বীমা, মারা গেলে মিলবে ক্ষতিপূরণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার গরু-মহিষের বিমা বিষয়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বিমার অন্তর্ভুক্ত গরু-মহিষ দুর্ঘটনায় মারা গেলে কৃষক ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন বিমা কর্মকর্তারা।

 

গরু-মহিষের জন্য দূর্ঘটনা বীমা, মারা গেলে মিলবে ক্ষতিপূরণ


 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব অডিটরিয়াম আলোর ভূবন হলরুমে এ প্রকল্পের উদ্ধোধন করা হয়।
 

কার্নিভাল অ্যাসিউরের তত্ত্বাবধানে ও সুইসকন্টাক্টের সার্বিক সহযোগিতায় এতে অর্থায়ন করবে সুইস অ্যাম্বাসি। প্রকল্পটি ডটলাইনস সোশ্যালের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
 

কুড়িগ্রামে গরু-মহিষের বিমা বিষয়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বিমার অন্তর্ভুক্ত গরু-মহিষ দুর্ঘটনায় মারা গেলে কৃষক ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন বিমা কর্মকর্তারা।
 

উদ্ধোধনী অনুষ্ঠানে ডটলাইনস সোশ্যালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক সৈয়দ কামরুল আরেফিন জিহাদ তার শুভেচ্ছা বক্তব্যে প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বলেন, তারা বিমা প্রকল্পটি প্রাথমিকভাবে কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলায় শুরু করেছেন। এ প্রকল্পের আওতায় জেলার সাত হাজার কৃষক উঠান বৈঠকের মাধ্যমে গরু-মহিষের বিমার সুবিধা বিষয়ে জানতে পারবেন। প্রাথমিকভাবে তিন উপজেলার এক হাজার ৮০০ খামারি সরাসরি বিমা সুবিধার আওতায় আসবেন। যারা বিমা সুবিধার আওতায় আসবেন, সেসব কৃষকের গরু-মহিষ দুর্ঘটনায় মারা গেলে বা অক্ষম হলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে তারা ক্ষতিপূরণ পাবেন।
 

গরু-মহিষের বিমা প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক রেবা বেগম।
 

কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক হাবিবুর রহমান বলেন, ‘বর্তমানে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন এবং এলাকার বিভিন্ন চ্যালেঞ্জের কারণে গবাদিপশুর লালন-পালনে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সে সমস্যাগুলো মোকাবিলায় এই বিমা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি খামারিরা এই বিমা করলে মূলধন হারানোর ভয় কমে যাবে।’