সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৭:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন।
 

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

এদিকে, দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার দিকে বৈঠকের বিস্তারিত বিষয়ে সাংবাদিকদের জানানো হবে বলে প্রেস উইং জানিয়েছে।
 

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছে, যার আহ্বায়ক পদে নাহিদ ইসলামের থাকার কথা রয়েছে।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনে মুখপাত্র হিসেবে কাজ করে পরিচিতি লাভ করেন।
 

ওই আন্দোলনের ফলস্বরূপ ছাত্র–জনতার গণঅভ্যুত্থান ঘটলে ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরবর্তীতে, আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা পদে নিযুক্ত হন।
 

ঢাকার বনশ্রীর বাসিন্দা নাহিদ ইসলাম ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বর্তমানে স্নাতকোত্তর শিক্ষার্থী।