সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সালমান শাহ হত্যা মামলা: সামিরা হক ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলা: সামিরা হক ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (আসল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার স্ত্রী সামিরা হক ও অভিনেতা আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।
 

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ।
 

এর আগে গত ২২ অক্টোবর, মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার সামিরা হক ও আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় রমনা থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পর, গত ২০ অক্টোবর, ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
 

এর পরদিন ২১ অক্টোবর, সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় নতুন করে মামলাটি দায়ের করেন। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
 

আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা অনুসারে হত্যা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।
 

মামলার অন্যান্য আসামিরা হলেন— শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু, এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।