সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৬ পাকিস্তানির মৃত্যু, নিখোঁজ ১০

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৬ পাকিস্তানির মৃত্যু, নিখোঁজ ১০

লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৬ জন পাকিস্তানি প্রাণ হারিয়েছেন, আর অন্তত ১০ জন এখনো নিখোঁজ রয়েছেন।
 

ঘটনাটি ঘটেছে গত সোমবার, তবে মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ পাকিস্তানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন।
 

বিবৃতিতে উল্লেখ করা হয়, নৌকাটিতে মোট ৬৩ জন পাকিস্তানি যাত্রী ছিলেন, যাদের মধ্যে ৩৭ জন জীবিত উদ্ধার হয়েছেন। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং সঙ্গে থাকা পাসপোর্টের মাধ্যমে তাদের পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।
 

বেঁচে যাওয়া ৩৭ জনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ৩৩ জন পুলিশ হেফাজতে আছেন, এবং আরও তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।