সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৫:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

শেখ হাসিনার বিচার: সরকারের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে

শেখ হাসিনার বিচার: সরকারের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে

অনলাইন ডেস্ক:-


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় সব প্রমাণ সরকারের কাছে রয়েছে।
 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
 

প্রধান উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নন, তার সহযোগীরাও বিচারের আওতায় আসবেন।
 

তিনি আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, এবং বাংলাদেশ এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে।
 

ড. ইউনূস বলেন, শেখ হাসিনার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এ বিচার শেষ করা সম্ভব হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। আইনগত প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।
 

প্রধান উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বিরোধী কণ্ঠ দমনে নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে, যেখানে কারাগারের অভ্যন্তরে নির্মম অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডের বীভৎসতা জাতিকে হতবাক করেছে এবং নির্যাতনের চরম মাত্রা প্রকাশ করেছে।
 

এছাড়া, টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানান অধ্যাপক ইউনূস।
 

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে শরণার্থীদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।