সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পবিত্র রমজানে কলেজে শ্রেণি কার্যক্রম চলবে ১৫ দিন

পবিত্র রমজানে কলেজে শ্রেণি কার্যক্রম চলবে ১৫ দিন

এ বছর প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের মতো রমজান মাসে খোলা থাকছে কলেজ। প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো ৩০ দিন ছুটি রেখে বার্ষিক ছুটির তালিকা প্রকাশের পর সেই তালিকা সংশোধন করা হয়। শিক্ষা অধিদপ্তরের সংশোধিত নতুন তালিকা অনুযায়ী, ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কলেজের ক্লাস-পরীক্ষা হবে।

 

২৫ মার্চ থেকে কলেজগুলো বন্ধ থাকবে। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজানের প্রথম ১০ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাস চলবে। জোহরের নামাজের জন্য সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।


মাদ্রাসায়ও একইভাবে ছুটির তালিকা সংশোধন করেছে সরকার। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

 

বছরের শুরুতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে রমজানে ৩০ দিন ছুটি রেখে বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।