রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

পলাশবাড়ী উপজেলা যুবদলের একযোগে ৭২টি ওয়ার্ডে ইফতার আয়োজন

পলাশবাড়ী উপজেলা যুবদলের একযোগে ৭২টি ওয়ার্ডে ইফতার আয়োজন

গাইবান্ধা প্রতিনিধি :-

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদল এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পবিত্র রমজান উপলক্ষে তারা একযোগে উপজেলার সকল ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে একসঙ্গে ইফতার আয়োজন করেছে।

 

এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু। তাদের সার্বিক তত্ত্বাবধানে একযোগে সকল ওয়ার্ডে ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

 

স্থানীয় যুবদল নেতাকর্মীরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা এবং পবিত্র রমজানের সৌন্দর্য সবার সঙ্গে ভাগ করে নেওয়া। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং একসঙ্গে ইফতার করেন।

 

উপজেলা যুবদলের নেতারা বলেন, "এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি, আর এই ইফতার আয়োজন তারই অংশ।"

 

স্থানীয়ভাবে এ আয়োজনকে প্রশংসার চোখে দেখা হচ্ছে। বিভিন্ন মহল থেকে যুবদলের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়েছে।