বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০১:০৭:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, এলাকায় উত্তেজনা

পটিয়ায় সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, এলাকায় উত্তেজনা

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সরকারি চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের পায়তারার অভিযোগ উঠেছে। এতে কয়েকটি পরিবারের বসতঘরে যাতায়াত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে কামাল উদ্দিন ও জামাল আহমদ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে প্রতিকার প্রার্থনা করেছেন।

জানা গেছে, উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থানামহিরা মৌজার বিএস ১০৩০, ১০৩১ ও ১০৩২ দাগের মধ্য দিয়ে কৃষ চন্দ্র রায় বাহাদুর সড়ক (শান্তিরহাট-কালারপোল সড়ক) থেকে জিরি মাদ্রাসা পর্যন্ত একটি সড়ক বিস্তৃত রয়েছে। স্থানীয়দের দাবি, আরএস ও বিএস রেকর্ড অনুযায়ী সড়কটির প্রস্থ ১৩.৫ ফুট এবং এই সড়ক দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ চলাচল করেন।

অভিযোগ রয়েছে, কুসুমপুরা এলাকার আকবর আলী (পিতা: এখলাচ) সড়কের প্রবেশমুখ দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা করছেন। এতে স্থানীয়দের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তারা বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এমনকি তিনি প্রকাশ্যে বলেন, “রাস্তা আমরা দখলে নিয়েছি, সরকার চাইলে পরে ব্যবস্থা নেবে।”

স্থানীয়রা আরও জানান, এর আগে একই এলাকার মা-সুনাম কমিউনিটি সেন্টারের মালিক নুর মোহাম্মদ সড়কের একটি অংশ দখল করে স্থাপনা নির্মাণ করেন। ফলে বর্তমানে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে।

এ অবস্থায় পুরো সড়কটি দখল হয়ে গেলে এলাকাবাসীর চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বিষয়টি জনস্বার্থে বিবেচনায় নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করছেন স্থানীয়রা।