বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামালপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা শাখার আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে শহরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের প্রধান সড়কগুলোতে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দয়াময় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

 

জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনায়েদ হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ ওয়াছেস আলী মামুন। তিনি বলেন, মৎস্যজীবীদের অধিকার রক্ষা ও সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি পেশাজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ে দলের অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।

 

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।