বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩২:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতীয় সংসদে ১২ বিল পাস, মানবাধিকার কমিশন রহিতকরণ বিল নিয়ে বিতর্ক

জাতীয় সংসদে ১২ বিল পাস, মানবাধিকার কমিশন রহিতকরণ বিল নিয়ে বিতর্ক

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

জাতীয় সংসদে রবিবার একাধিক গুরুত্বপূর্ণ বিলের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল-২০২৬ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল-২০২৬সহ মোট ১২টি বিল পাস হয়েছে। তবে দুটি বিল ঘিরে বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও সেগুলো কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়।

 

সংসদ সূত্রে জানা গেছে, চলতি অধিবেশনে উত্থাপিত বিলগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার পক্ষ তৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শুক্রবারের মধ্যে সবগুলো বিল উত্থাপন করে সিদ্ধান্ত নিতে হবে, তাই দীর্ঘ আলোচনার সুযোগ নেই।”

 

অন্যদিকে, অধিকাংশ বিল নিয়ে আপত্তি না থাকলেও জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল এবং সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল নিয়ে বিরোধী দল আপত্তি তোলে। বিরোধীদলীয় সংসদ সদস্যরা অভিযোগ করেন, তাদের যথাযথভাবে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।

 

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্পিকারের কাছে সরকার ও বিরোধী—উভয় পক্ষকে সমানভাবে কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানান।

 

এদিকে, মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, পর্যাপ্ত যাচাই-বাছাই ও সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ ছাড়া এ ধরনের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাস করা সমীচীন নয়।

 

সংসদে বিল পাসকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।